
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬মে) দুপুরে দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের স্বল্পলারু এলাকায় ধলেশ্বরী নদী সংলগ্ন একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় । মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে।
এখন পর্যন্ত ওই যুবতীর পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা করছে । ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানানো যাবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]