
কালীগঞ্জের শিমুলিয়া টঙ্গী -কালীগঞ্জ সড়কের পল্লী বিদ্যুতের একটি সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে অটোরিকশার পড়ে তন্ময় ও পূজা রানী গুরুতর আহত হন। একই সময়ে স্কুল শিক্ষিকা শিউলি বেগম বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে ছিলেন। খুঁটি ভেঙে পড়ার শব্দে তিনি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে টঙ্গীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম শিউলি বেগম (৪৫)। তিনি শিমুলিয়া এলাকার মৃত হাসেন সরকারের মেয়ে এবং তুমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বুধবার (৬ এপ্রিল) বিকালে নিহত শিক্ষিকার বাড়িতে ছুটি যান গাজীপুর ৫ আসনের এমপি ফজলুল হক মিলন। এই সময় নিহত শিক্ষিকার ছেলে তায়বকে সান্তনা দেন, এবং ভালভাবে লেখাপড়া চালিয়ে যেতে বলেন , এবং সাহস দিয়ে বলেন সবসময় তোমাদের পরিবারের পাশে আমি আছি, আমার নেতাকর্মীরা সব তোমাদের খোঁজ খবর রাখবে।
এসময় এলাকাবাসী এমপির কাছে অভিযোগ করে বলেন ,খুঁটি স্থাপনে একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। পল্লী বিদ্যুতের বিধি অনুযায়ী, একটি খুঁটির মোট দৈর্ঘ্যের ছয় ভাগের এক ভাগ মাটির নিচে থাকতে হয়। সে হিসাবে ৪৫ ফুটের একটি খুঁটি সাড়ে ছয় থেকে সাত ফুট গভীরে পোঁতার কথা। কিন্তু এই খুঁটিগুলো মাত্র তিন থেকে চার ফুট গভীরে পোঁতা হয়েছিল। এ ছাড়া খুঁটিগুলো জলাশয়-সংলগ্ন নরম মাটিতে বসানো হলেও গোড়ায় ‘কংক্রিট মাফিং’, অ্যাঙ্কর বা পাথরকুচি দিয়ে র্যামিং কোনোটিই করা হয়নি। নিয়ম অনুযায়ী নরম বা জলাশয়-সংলগ্ন মাটিতে এই বাড়তি সুরক্ষা ব্যবস্থাগুলো বাধ্যতামূলক। এ সময় তিনি বলেন যাদের গাফিলতির কারণে এরকম ঘটনা ঘটল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় । এ ব্যাপারে আমি সুপারিশ করব।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন , জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক বেনজির আহমেদ সরকার , বিএনপি নেতা , রহিম সরকার , ফারুক আহমেদ দেলোয়ার, আতিক, ফরহাদ, প্রমুখ।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]