
নরসিংদীর বিশুদ্ধ খাদ্য আদালত-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) শিবপুর উপজেলার খাসমহল গ্রামের নদীর পাড়ে অবস্থিত অস্পরা ফুড বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নার্গিস সুলতানার অভিযোগের প্রেক্ষিত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]