নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে|
সোমবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে|
নিহত রুমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে বলে জানা গেছে| স্বামী কামাল উদ্দিনের সঙ্গে পলাশ উপজেলার জনতা জুট মিলে চাকরির সুবাদে নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তারা|
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কামাল উদ্দিন ও রুমির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল| ঘটনার দিন দুপুরে স্বামী -স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে| পরে রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুমি|
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়| এ ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল উদ্দিনকে আটক করা হয়েছে|
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
বিবার্তা/কামরুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]