ওয়ালটনের এসি কিনে নরসিংদীর শিক্ষিকা পেলেন ১০ লাখ টাকা
প্রকাশ : ০৪ মে ২০২৬, ২০:০৪
ওয়ালটনের এসি কিনে নরসিংদীর শিক্ষিকা পেলেন ১০ লাখ টাকা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুলে সিনিয়র শিক্ষিকা তাহমিনা আক্তার নেভী|
সোমবার (৪ মে) দুপুরে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়|


জানা গেছে, তাহমিনা আক্তার গত ২১ এপ্রিল নরসিংদী শহরের বাজির মোড়স্থ ওয়ালটন প্লাজা শোরুম থেকে ১.৫ টন ক্ষমতার একটি এসি ক্রয় করেন| যার মূল্য ছিল ৬৬ হাজার ৩০০ টাকা| আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় তিনি এ পুরস্কার লাভ করেন|


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ| এছাড়াও অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন|


পুরস্কারপ্রাপ্ত তাহমিনা আক্তার তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি কখনো ভাবিনি একটি এসি কিনে এত বড় পুরস্কার জিতব| এটি আমার জন্য অবিশ্বাস্য এক আনন্দের মুহূর্ত| এই অর্থ আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে|


চিত্রনায়ক আমিন খান বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলো যদি এভাবে গ্রাহকদের উৎসাহিত করে, তাহলে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে| ওয়ালটনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি দেশীয় পণ্যের প্রতি মানুষের আস্থা বাড়াবে|


ক্রিকেটার তাসকিন আহমেদ বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে উৎসাহিত করে এবং দেশীয় শিল্পকে এগিয়ে নেয়| আমি সবাইকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানাই|


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং চিফ ডিভিশনাল অফিসার মাকসুদ আলম প্রমুখ|


বিবার্তা/কামরুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com