বাজার করে বাড়ি ফেরা হলো না যুবক লাল চাঁনের
প্রকাশ : ০৩ মে ২০২৬, ২৩:২৩
বাজার করে বাড়ি ফেরা হলো না যুবক লাল চাঁনের
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ট্রেনে কাটা পড়ে লাল চান নামে এক ব্যক্তির নিহত হয়েছে।


রবিবার (৩ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাল চান (৩৮) পূবাইলের করমতলা এলাকার মতি মিয়ার ছেলে। তিনি বাজার করে বাড়ি ফেরার পথে মাজুখান এলাকার কালু মার্কেট সংলগ্ন রেললাইনে পৌঁছলে দুর্ঘটনার শিকার হন।


এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com