সারাদেশ
গোয়ালন্দে পেশাদার ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০২ মে ২০২৬, ২৩:২১
গোয়ালন্দে পেশাদার ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ পেশাদার ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।


শুক্রবার (১ মে) দিনগত রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো, রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ইসলামপুর গ্রামের আ. রব হাওলাদারের ছেলে মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।


তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com