রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ
প্রকাশ : ০২ মে ২০২৬, ২১:৫৭
রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২ মে) বিকেলে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে শহরের আজাদী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়।


রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অ্যাড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি হারুন-অর-রশিদ হারুন, রাজবাড়ী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ডা. মোঃ হাফিজুর রহমান, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন,ইসলামি ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আবু তাহের, এনসিপির রাজবাড়ী জেলার যুগ্ম সমন্বয়কারী সাঈদুজ্জামান সাকিব, যুগ্ম সমন্বয়কারী মো. আব্দুল্লাহ, বাংলাদেশ যুব মজলিসের জেলা শাখার সেক্রেটারি আল-আমীন প্রমূখ বক্তব্য রাখেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় জামায়াতে ইসলামী পৌরসভার সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসেন সহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার কমিশনের শপথ নেয়ার কথা থাকলেও বিএনপি সেই শপথ গ্রহণ করেনি।তারা নির্বাচনের পরদিন থেকে জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে।জাতীয় সংসদ নির্বাচনে জনগণ 'হ্যাঁ' ভোটে রায় দিয়েছিলো। ৫১ শতাংশ মানুষের রায় নিয়ে সংসদে গিয়ে এই বিএনপি সরকার ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করেছে।এই সরকারও ফ্যাসিবাদের দিকে এগুচ্ছে।


বক্তারা আরও বলেন, আমরা বিশ্বাস করেছিলাম নির্বাচনের আগে বিএনপি যে জুলাই সনদ স্বাক্ষর করেছিল তা তারা নির্বাচনের পরে বাস্তবায়ন করবে।কিন্তু নির্বাচনের পরে তারা সংসদে গিয়ে গণভোটের রায় উপেক্ষা করেছে।যদি সংসদে গণভোটের রায়ের বিষয়ে সমাধান না হয়, তাহলে রাজপথে সমাধান হবে। প্রয়োজনে এদেশের মানুষ আবারও গণঅভ্যুত্থানের পথে হাঁটবে। সেই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা যেভাবে পালিয়েছিলো এই সরকারও ঠিক সেইভাবে পালাতে বাধ্য হবে।


বক্তারা বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েছে। গ্যাস, জ্বালানি তেল, সয়াবিন তেল সহ অনেক পন্যের দাম বেড়েছে।বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দেশে দূর্নীতিতে ছেয়ে গেছে। আমরা অবিলম্বে দ্রব্য মূল্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি জোড় দাবি জানাচ্ছি।


সংক্ষিপ্ত সমাবেশ শেষে আজাদী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পান্না চত্বর এলাকা ঘুরে রেলগেট হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।


মিঠুন গোস্বামী/রাজবাড়ী প্রতিনিধি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com