বিবার্তায় সংবাদ প্রকাশের পর পূবাইলে বসছে সড়কবাতি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৭:৪৮
বিবার্তায় সংবাদ প্রকাশের পর পূবাইলে বসছে সড়কবাতি
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর সিটির ‘পূবাইলে নেই সড়ক বাতি, সন্ধ্যার পর শঙ্কায় এলাকাবাসী’ এই শিরোনামে গত বছরের ২৩ ডিসেম্বর সংবাদ প্রকাশ করে অনলাইন সংবাদ বিবার্তা২৪ডটনেট । সংবাদ প্রকাশের চার মাস পর সড়ক বাতি লাগানো শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।


সরেজমিনে ঘুরে দেখা যায়, আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের হারবাইদ এলাকায় সড়ক বাতি লাগাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা একটি দল।


এ সময় অন্ধকারাচ্ছন্ন সড়কে ফের বাতি লাগানোর কাজ শুরু হওয়ায় এলাকাবাসী বিবার্তা অনলাইন-এর সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, সহ টঙ্গী -পূবাইল প্রতিনিধিকে ধন্যবাদ জানান।


গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকাটি দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতোমধ্যে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু বাণিজ্যিক, আবাসিক, পর্যটনসহ নানাভাবে বিপুল মানুষের সমাগম ঘটছে পূবাইল এলাকায়। কিন্তু সড়কগুলোতে কোনো বাতি না থাকায় সন্ধ্যার পর চলাচলে অসুবিধাসহ বিভিন্ন অপরাধ সংঘটনের শঙ্কা ছিল মানুষের মনে। ৩৯, ৪০, ৪১ ও ৪২ ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-০২ গঠিত। এই অঞ্চলেই পূবাইলের অবস্থান। নতুন করে সড়ক বাতি ও নষ্ট বাতি গুলো মেরামত করে দেয়ার পর এলাকাবাসী ও পথচারীদের চলাচল করতে আর অসুবিধায় পড়তে হবে না বলেও জানায় এলাকাবাসী।


এলাকাবাসীর তথ্যমতে, সন্ধ্যার পর অন্ধকার সড়কে চুরি, ছিনতাই, ডাকাতির হার বেড়ে গিয়েছিল। এখন সড়কে আলো থাকায় অনেক কম হবে বলে আশাবাদী তারা।


পূবাইল থানা যুবদল নেতা ৪২নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী আবুল হোসেন বলেন, ‘আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করি, রাস্তার পাশে বাতি না থাকায় আমাদের এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে।’ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আমি একাধিকবার গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে যোগাযোগ করেছি, কয়েকদিন ধরে নতুন বাতি লাগানো শুরু করেছে।


পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘এলাকাবাসী এবং সাংবাদিকরা জানিয়েছে প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় কিছু কিছু করে সড়কবাতি লাগানো শুরু হয়েছে। প্রত্যেকটি এলাকায় সড়ক বাতি থাকলে আমাদের পুলিশ সদস্যদের রাতে জনগণকে নিরাপত্তা দিতে সুবিধা হবে।’


এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-০২ এর আঞ্চলিক কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘কিছু দিন পরপর টেন্ডারের মাধ্যমে বাতির ব্যবস্থা করা হয়। প্রত্যেকটি ওয়ার্ডে কিছু কিছু করে সড়ক বাতি লাগানো শুরু হয়েছে। সামনে চাহিদা অনুযায়ী বাতির ব্যবস্থা করা হবে।’


গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগের প্রধান আরিফ আহম্মেদ বলেন, পূবাইলে সড়ক বাতি স্থাপনার জন্য একটি টেন্ডার দেওয়া হয়েছিল আমি দায়িত্ব নেওয়ার পর ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করে যে সব স্থানে সড়ক বাতি নেই দ্রুত সময়ের মধ্যে সে সব জায়গায় বাতি লাগানোর জন্য নির্দেশ দিয়েছি। কিছু কিছু করে সড়ক বাতি লাগানো শুরু হয়েছে।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com