
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বজ্রাঘাতে মিজান মিয়া (৫০) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শফিকুর ইসলাম খান।
জানা যায়, নিহত মিজান মিয়া পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে। জীবিকার তাগিদে তিনি মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে মো. টরে মিয়ার বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তিনি নাগরপাড়া গ্রামের একটি কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হলে তিনি সরাসরি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে অবহিত করেন। এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/বাবু/এম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]