
“সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা জজ আদালত প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালী, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জজ কোর্ট মিলনায়তনে সকাল সাড়ে ৯ টায় নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| দরিদ্র ও অসহায় এবং সমাজের নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠির আইনের আশ্রয় ও বিচার প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে দেশের জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূইয়া প্রমুখ।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]