পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২৫
পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুজন মিয়া (৫০) পলাতক।


পুলিশ জানায়, সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের পালবাড়িতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া আক্তার পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে আফিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com