ভোলাহাটে পুলিশের অভিযান: পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২
ভোলাহাটে পুলিশের অভিযান: পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ।


সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার ফলিমারী বিলের রাস্তায় এই অভিযান চালানো হয়।


গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ জানতে পারে, ফলিমারী বিলের নির্জন রাস্তায় তেলবাহী লরি থেকে অবৈধভাবে তেল সরিয়ে পাচার করা হচ্ছে। পুলিশ দ্রুত সেখানে হানা দিলে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১৩ থেকে ১৪ হাজার লিটার তেলসহ পরিবহনকারী গাড়িগুলো জব্দ করে।


জব্দকৃত তেলের গাড়িগুলো বর্তমানে ভোলাহাট থানা হেফাজতে রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com