
নরসিংদী রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী এলাকায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র, হত্যা মামলা, চাঁদাবাজি ও দস্যুতাসহ ৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকাকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে বাঁশগাড়ী সাকিনস্থ চরমেঘনা গ্রামে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ তার বসত ঘরে রক্ষিত অবস্থায় ৩টি ওয়ান সুটারগান, ৪টি পিতল বুলেট ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।
এব্যাপারে রায়পুরা থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]