
ফরিদপুরের আলিয়াবাদে নারীসহ ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনার ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের খুশির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে থাকা তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। হত্যাকাণ্ডের কারণ ও ঘাতকদের শনাক্ত করতে আমাদের টিম কাজ করছে। বর্তমানে আমরা ঘটনাস্থলে থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]