আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৫০ ভরি স্বর্ণ লুট
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২২:৩১
আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৫০ ভরি স্বর্ণ লুট
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকাও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।


সোমাবার (২৭ এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়ীতে এ ডাকাতিরঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।


ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জ্বালানার গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণাঙ্কার, নগদ আড়াই লাখ টাকা সহ মালামাল লুটে নিয়ে যায়। এসময় তারা যাওয়ার সময় ওই বাড়ির সবাইকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।


খবর পেয়ে সকালে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।


আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতদের আটকের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com