ধামরাইয়ে অবৈধভাবে মজুত ৬০০ লিটার ডিজেল জব্দ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২০:২২
ধামরাইয়ে অবৈধভাবে মজুত ৬০০ লিটার ডিজেল জব্দ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা এসব জ্বালানি সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


রবিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।


ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।


উপজেলা প্রশাসন জানায়, তেল মজুতের সত্যতা মিললেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, জব্দ তেল সরকারি মূল্যে বিক্রি করে পাওয়া অর্থ আদালতের মাধ্যমে জমা দেওয়া হবে। অবৈধ তেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com