পূবাইলে‌ নিজ ঘরে নারীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩
পূবাইলে‌ নিজ ঘরে নারীকে কুপিয়ে হত্যা
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি এলাকায় কোলসুন খাতুন (৪৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


রবিবার (২৬ এপ্রিল) রাতে‌ নিজ ঘর থেকে তার রক্তাক্ত মাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুনসুম আক্তার পূবাইলের মেঘডুবী এলাকার মৃত আফতাবউদ্দিনের মেয়ে ।


তিনি বাড়ির পাশে‌ দোকান করে সংসার চালাতেন‌ । দুই তিন বছর পূর্বে তার স্বামীকে ডিভোর্স দেন ।


এলাকাবাসী জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রবিবার দুপুরে নিজের ঘরের ভিতর খাটের উপর কে বা কাহারা মুখমণ্ডল এবং শরীরে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে রাত ৯ টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা এসে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে বাড়ির চারপাশে দেওয়া টিনের বেড়া টপকে ভিতরে প্রবেশ করে ভিকটিমকে মৃত অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিবিআই এবং সিআইডির ফরেনসিক বিভাগকে অবগত করেন। পরবর্তীতে পিবিআই এবং সিআইডির ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্রাইম সিন সংগ্রহ করেন এবং পুবাইল থানা পুলিশ লাশ হেফাজতে নেন।


প্রাথমিকভাবে উপস্থিত লোকজন এর মাধ্যমে জানা যায় ভিকটিম তার নিজ বাড়ি সংলগ্ন একটি দোকান করতেন, তবে তার স্বভাব চরিত্র ভালো ছিল না মর্মে স্থানীয় লোকজনের মন্তব্য। তার বাড়িতে বিভিন্ন সময় বাহিরের লোকজন আসা-যাওয়া করতো মর্মেও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত মহিলা গত দুই তিন বছর পূর্বে তার স্বামীকে ডিভোর্স দেন এবং বাবার বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দেন উক্ত মহিলার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।


মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে আর ছেলেকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ছেলে এবং ছেলের বাবা উত্তরায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে বলে জানা গেছে।


বিষয়টি নিয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে আমরা মনে করছি কোলসুনকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com