মায়ের উপর অভিমান করে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২৩:৪৩
মায়ের উপর অভিমান করে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের উপর অভিমান করে ৮ বছর বয়সি দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী আত্মহত্যার করেছে। আত্মহত্যাকারী শিশুর নাম মাহফুজা সাঈদা মনিয়া (৮)। সে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের মাদ্রাসা শিক্ষক মো. মোনোয়ার হোসেনের মেয়ে। মনিয়া খরসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।


রবিবার (২৬ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।


পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যদিনের মতোই দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে সে। দুপুরে খাবার পর মা সালমা বেগম তাকে ধর্মীয় শিক্ষার জন্য পড়াতে বসালে সে অনিহা প্রকাশ করে। এ নিয়ে তার মা তাকে চাপ দিলে অভিমান করে মনিয়া। পরে শোবার ঘরের দরজা বন্ধ করে খাটের রেলিংয়ের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে জানায় পরিবার। দরজা বন্ধ দেখে শিশুটির মা প্রথমে দরজা খোলার জন্য হাঁকডাক দিয়ে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। এসময় প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের জানালা খুলে খাটের রেলিংর সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে জানালা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।


মেয়েটির চাচা সানোয়ার হোসেন মোল্যা জানান, মনিয়া স্কুল থেকে ফিরে আসার পর আরবি পড়ার জন্য চাপাচাপি করলে সে মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়।


বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে এটা আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে । ময়নাতদন্তের পর প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com