সারাদেশ
১৫ হত্যা মামলার আসামি ‘শুটার’ ছাদ্দামসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৫:০৫
১৫ হত্যা মামলার আসামি ‘শুটার’ ছাদ্দামসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর আগাঁরগাও থেকে ১৫ হত্যা মামলার আসামি শুটার ছাদ্দামসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করছে র‌্যাব। এ সময় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।


রবিবার (২৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে একটি গাড়িতে অভিযান পরিচালনা করে তাদের ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. সাদ্দাম হোসে ওরফে শুটার সাদ্দাম(৩২), মো. সেলিম(২৮) ওরফে শুটার সেলি, মো. আলভি (৩০)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও হাইচ গাড়ি উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রথামিক তদন্তে বিভিন্ন থানায় ১৫টি হত্যা মামলাসহ অধিক মামলা ও সেলিম এর বিরুদ্ধে ৭টির অধিক মামলার তথ্য প্রমান পাওয়া যায়।


র‌্যাব আরও জানায়, তাদের সঙ্গে তাকা অস্ত্র দিয়ে সাভার, আশুলিয়া সহ রাজধানীর মিরপুর, কাফরুল এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। পাশাপাশি, উক্ত অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত করতো।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com