
ঢাকার ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বানিজ্য বিভাগ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। নিহতের মা লিজা আক্তার প্রবাসী আর বাবা বরিশালে বসবাস করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদা আক্তার বিকেলে নিজ ঘরে পড়াশোনা করছিল। সে তার নানীর সাথে বসবাস করতো। নানী দুধ আনার জন্য বাহিরে যায় ঘন্টাখানেক পরে বাড়ি ফিরে এসে দেখেন নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং পুরো মেঝে রক্তে ভরা। কে বা কারা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়| মেয়েটির গলায় ভারি জখম লক্ষ্য করা যায়|
রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং ঘাতকদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]