নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৮:৩৮
নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইউএনও শারমিন আরার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম ও ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।


এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com