
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ৭টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল নেতৃত্ব দেন। এ সময় একটি ইটভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বাকি ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। এছাড়া উপস্থিত ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা মো. এ এইচ এম জিয়াউর রহমান, পরিদর্শক মো. নুরুল আমিন প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]