ফেসবুকের আয়ে হাসপাতালে ফ্যান উপহার দিলেন সাংবাদিক সানভীর
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫১
ফেসবুকের আয়ে হাসপাতালে ফ্যান উপহার দিলেন সাংবাদিক সানভীর
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক সানভী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন। নিজের উপার্জিত অর্থ ব্যয় করে তিনি হাসপাতালের জন্য একাধিক ফ্যান উপহার দিয়েছেন, যা ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে স্থাপন করা হয়েছে।


জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে প্রায় ৫১ হাজার টাকা ব্যয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এসব ফ্যান প্রদান করেন তিনি। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে পর্যাপ্ত ফ্যানের অভাবে রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে গরমের তীব্রতায় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছিল। বিষয়টি নজরে আসার পর মানবিক দায়িত্ববোধ থেকেই এমন উদ্যোগ গ্রহণ করেন সাংবাদিক সানভী।


সানভী এটিএন নিউজ ও দৈনিক মানব কণ্ঠ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি হিসেবে কর্মরত। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও তিনি নিয়মিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তার ব্যক্তিগত ফেসবুক পেইজ থেকে উপার্জিত অর্থ জমিয়ে তিনি এই উদ্যোগ বাস্তবায়ন করেন, যা ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


হাসপাতাল সূত্রে জানা যায়, ফ্যানগুলো বিভিন্ন ওয়ার্ডে স্থাপন করার পর রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আগে যেখানে তীব্র গরমে রোগীদের ভোগান্তি ছিল নিত্যদিনের বিষয়, এখন সেখানে পরিবেশ কিছুটা সহনীয় হয়েছে। রোগীদের স্বজনরাও এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এ বিষয়ে সাংবাদিক সানভী বলেন, মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারলে সেটাই আমার জন্য বড় প্রাপ্তি। সামাজিক মাধ্যমে কাজ করে যে আয় হয়, তা যদি মানুষের কল্যাণে ব্যয় করা যায়, সেটাই সবচেয়ে ভালো লাগে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।


স্থানীয় বাসিন্দা শ্রমিক দলের নেতা মো. আমিনুর রহমানসহ একাধিক বিএনপি নেতা ও হাসপাতাল সংশ্লিষ্টরা সানভীর এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করেন, ব্যক্তিগত উদ্যোগে এমন সহায়তা সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করে।


সচেতন মহল বলছে, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে অনেক সমস্যারই সহজ সমাধান সম্ভব। সাংবাদিক সানভীর এই উদ্যোগ তাই শুধু একটি দৃষ্টান্তই নয়, বরং মানবিক সমাজ গঠনের একটি অনুপ্রেরণাও।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com