সিংগাইরে প্রবাস ফেরত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৫১
সিংগাইরে প্রবাস ফেরত নারীর মরদেহ উদ্ধার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে প্রবাস ফেরত রেমিট্যান্স যোদ্ধা রেহেনা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের নানা বাড়ির পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


মৃত রেহেনা কিটিংচর গ্রামের মৃত হানিফের মেয়ে এবং ধল্লা ইউনিয়নের ধল্লা এলাকার মো. কামাল হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী।


পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে গৃহকর্মী হিসেবে জর্ডানে যান রেহেনা। দেশে ফেরার পর স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় তিনি নানাবাড়িতে অবস্থান করছিলেন।


বুধবার গভীর রাতে বাইরে বের হয়ে ফিরে আসতে দেরি হলে খোঁজাখুজি করা হয়। পরদিন সকালে প্রতিবেশী রেজিয়া বেগম তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিবার্তা/হাবিবুর/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com