
গাজীপুর মহানগরীর পূবাইলে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন সুধীজনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এ আলোজনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, রুবাইয়া ইয়াছমিন।
এ সময় তিনি বলেন, হাম-রুবেলায় আক্রান্ত হয়ে অনেক শিশু মৃত্যুবরণ করছে। এতে করে অনেক বাবা মায়ের বুক খালি হচ্ছে। টিকা না দেওয়ার কারনে শিশুদের বিভিন্ন সমস্যা হতে পারে। তাই আমাদের প্রয়োজন শিশুদের টিকা প্রদান করা। এই টিকা নিয়ে একটি চক্র যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে শিশুদের টিকা দিলে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এই কথার কোন ভিত্তি নেই। আমাদের সকলের প্রয়োজন এই টিকা সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা সৃষ্ঠি করা এবং শিশুদের টিকা দেওয়ার জন্য উৎসাহিত করা।
উক্ত সচেতনতা সভায় উপস্থিত ছিলেন অঞ্চল-২ এর হিসাব রক্ষক ফাইজুল হক খন্দকার, লাইসেন্স শাখার প্রধান সুমন, সহকারী হিসাব রক্ষক আব্দুর রউফ, পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুনসুর আলী, রেইনবো একাডেমীর পরিচালক, আনোয়ার হোসেন মোড়ল, নাইস কিন্ডার গার্ডেন এর প্রতিষ্ঠাতা ওবাইদুল্লা সরকার, গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-০২ এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]