
আশুলিয়ায় এক স্কুল ছাত্রকে তুলে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার (২২ এপ্রিল) রাতে ভোক্তভোগী ওই স্কুল শিক্ষার্থীর বাবা আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
এরআগে, বুধবার সকালে আশুলিয়ার কবিরপুরে বাংলাদেশ বেতারের ভিতরে এই ঘটনা ঘটে।
ভোক্তভোগী ওই স্কুল শিক্ষার্থীর স্বজনরা জানান, স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থী সকালে কবিরপুরের বাংলাদেশ বেতারের ভিতরে প্রবেশ করে। এসময় নাইম জং ও লোকমানসহ অজ্ঞাতনামা আরো দুজন ওই স্কুল ছাত্রকে আটকিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। এতে ওই শিক্ষার্থী গুরুত্বর আহত হলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা ওই স্কুল ছাত্রকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়।
এদিকে, এই ঘটনায় ক্ষোভ জানিয়ে স্থানীয়রা অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে।পুলিশ বলছে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]