সারাদেশ
পাচারের সময় সরকারি ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৭:৫৩
পাচারের সময় সরকারি ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে পাচার হওয়ার সময় সরকারি ৩৬১ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাক চালকসহ ৩ জনকে আটক করা হয়েছেণ


বুধবার (২২ এপ্রিল) ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা থেকে ট্রাকসহ চাল উদ্ধার করা হয়। এসময় ৩৬১ বস্তা ওএসএম এর চাউল উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, রাজধানীর তেজগাঁও এর একটি ডিপো থেকে ট্রাকযোগে চাউল গুলো সাভার দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাকিজা এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে গাড়ি তল্লাশি করে চাউল গুলা উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালক হেলপারসহ তিনজনকে আটক করা হয়। সাভার মডেল থানার এসআই নিয়ামত জানান, তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com