
সাভারের বলিয়ারপুরে আমিনবাজার ল্যান্ড ফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম আগামীকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রসেসিং এর মাধ্যমে প্রজেক্ট এর কাজ জুলাইয়ের এক তারিখে শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে সাভারের বলিয়ারপুরের আমিনবাজার ল্যান্ড ফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, কিছু জটিলতার কারণে এতদিন এ কাজ বন্ধ ছিল এখন নতুন সরকার এসেছে নতুন
সরকার শীঘ্রই সব প্রসেসিং শেষে কাজ শুরু করবে যাতে করে ময়লার দুর্গন্ধ থেকে মানুষ বাঁচতে পারে।
ঢাকা-আরিচা মহাসড়কে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এজন্য তারা উত্তর সিটি কর্পোরেশনের সাথে কথা বলবেন যাতে করে
ল্যান্ড ফিলে ময়লা ফেলা যাবে কিনা সে বিষয়টা নিয়ে আলোচনা করবেন। হাজার হাজার টন এখানে ময়লা ফেলার কারণে এলাকায় পরিবেশ একটু নষ্ট হতে পারে বলেও বলেন তিনি।
বিদ্যুৎ উৎপাদন হলে আর দুর্ভোগ থাকবে না বলেও বলেন তিনি। এসময় পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]