
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকা এক বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে থেকে ওই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়দের ভাষ্য, গত তিন-চার দিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে ছিলেন অজ্ঞাত সেই নারী। তবে বাকপ্রতিবন্ধী হওয়ায় তার নাম-পরিচয় উদ্ধার করা যায়নি।
তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীটিকে ভর্তি করে দেওয়া হয় প্রয়োজনীয় চিকিৎসা। নারীটি সাত মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ইউএনওর মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলেন, এ ধরনের উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে ওই নারীকে দেখতে পাই।চোখের দেখায় মনে হয় তিনি অসুস্থ।এজন্য তাকে হসপিটালে ভর্তি করানো হয়।অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব।
তিনি আরও বলেন,ওই নারী বাকপ্রতিবন্ধী হওয়ায় পরিচয় জানে যাইনি।তবে নারীর পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে কাজ চলছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]