সারাদেশ
এসএসসি পরীক্ষাকেন্দ্র আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০:০২
এসএসসি পরীক্ষাকেন্দ্র আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার হঠাৎ উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।


মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় চলমান এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন। তিনি পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিস্থিতি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষার্থীকে খাতা দেখে লেখার চেষ্টা করতে দেখা গেলে তিনি তাৎক্ষণিকভাবে তাদের উত্তরপত্র জব্দ করেন। পরে সতর্ক করে খাতা ফিরিয়ে দেন।


এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সিংগাইর উপজেলার ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫৪০ জন।


বিবার্তা/হাবিবুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com