পূবাইল থেকে চুরি হওয়া অটোরিকশা সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৯:০২
পূবাইল থেকে চুরি হওয়া অটোরিকশা সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার ১
টঙ্গী (পূবাইল, গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর মহানগরীর পূবাইলে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করে সিলেট থেকে চুরি হওয়া মিশুক (ব্যাটারিচালিত যান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক চোরকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে চুরি হওয়া ২টি মিশুক ও একটি চার্জার উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার তবলপুর এলাকা থেকে মো. এমরান হোসেন (৩৪) কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত নোয়াখালীর চাটখীল উপজেলার মনোহারপুর গ্রামের বাসিন্দা এবং পূবাইলের তালটিয়া পূর্ব পাড়া এলাকায় ভাড়া থাকতেন।


গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাতে তবলপুর এলাকার একটি কাঁচা রাস্তার পাশ থেকে চুরি হওয়া ২টি মিশুক ও একটি চার্জার উদ্ধার করা হয়।


তদন্তে জানা গেছে, আসামি তার সহযোগীদের নিয়ে পূবাইল এলাকার একটি গ্যারেজ থেকে মিশুক দুটি চুরি করে প্রথমে মাজুখান এলাকায় নিয়ে যায়। পরে একটি পিকআপের মাধ্যমে সেগুলো সিলেটে নিয়ে গিয়ে বিক্রির উদ্দেশ্যে গোপনে রেখে দেয়।


এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, চুরির ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করি। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে আমাদের অভিযান চলমান রয়েছে।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com