বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:২৫
বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে মো. মুজিবুর রহমান নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


সোমবার (২০ এপ্রিল) রাতে নরসিংদী-মাধবদী আঞ্চলিক সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত মুজিবুর রহমান (৫৫) মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বিরামপুর এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি মাধবদী পৌর এলাকার কালিবাড়ির একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।


নিহতের স্বজন ও পুলিশ জানায়, নিহত মুজিবুর ব্যক্তিগত কাজে প্রায়ই নরসিংদী শহরে আসতেন। সোমবার বিকেলে বাড়ি থেকে বের হন। নরসিংদীতে কাজ শেষে সন্ধ্যায় মাধবদীতে ফিরছিলেন। পথে পাঁচ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করে তার কাছে থাকা মোবাইল ফোন ও স্বর্ণের আংটি লুট করে নিয়ে সড়কের পাশে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। হানিফ নামের এক সিএনজিচালক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান বলেন, হাসপাতালে তাকে অজ্ঞাত অবস্থায় নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com