
সারা দেশের ন্যায় সাভারেও একযোগে শুরু হয়েছে হাম ও রুবেলা টীকাদান কাযার্যক্রমের ক্যাম্পেইন। সকাল থেকেই অভিভাবকরা শিশুদের নিয়ে হাজির হচ্ছেন টীকা কেন্দ্রগুলোতে।
সোমবার (২০ এপ্রিল) সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টীকা কাযার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, প্রাথমিক পযর্যায় সাভার উপজেলার ১২ টি ইউনিয়নের ২৯১টি ক্যাম্প এবং পৌরসভায় ৭৬টি ক্যাম্পের মাধ্যমে প্রায় আড়াই লাখ শিশুকে টীকা দেওয়া হবে। এটা চলমান থাকবে। এছাড়াও মাইকিংয়ের মাধ্যমে অভিভাবকদের উৎসাহিত করা হবে। এরআওতায় কেউ বাদ পরলে পরবতীতে তাকেও টীকার আওতায় আনা হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]