
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার ধামরাইয়ে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। সকালে রোয়াইল ইউনিয়নের সঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন- ফজল আলী , তার স্ত্রী আমেনা বেগম,কুসসুম বেগম, বড় ছেলে ওমর আলী, মেজ ছেলে রবিউল এবং ছোট ছেলে মনির।
আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ছয় শতাংশ জমি নিয়ে আনোয়ার হোসেনের সাথে দেলোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এর অংশ হিসেবে রবিবার (১৯ এপ্রিল) সকালে আনোয়ার হোসেনরা জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করে ছয় জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্যহাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল জামান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]