
সাভার রেজিষ্টি অফিসের কার্যক্রম জনগনের মাঝে উন্মুক্ত করতে অফিসের সম্মুখে লাইভ সিসি টিভি স্থাপন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এই কার্যক্রম চালু করা হয়।
সাব- রেজিষ্টার জাকির হোসেন জানান, সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিসি টিভি মনিটর অফিসের মুল ফটকে স্থাপন করা হয়েছে। এতে জনগন বাহির থেকে অফিসের কার্যক্রম দেখতে পাবে।
তিনি আরও জানান, রেজিস্ট্রি অফিসে দালাল সিন্ডিকেট ভেঙ্গে দেয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে চক্রটি। আমি সরকারী নিয়ম মেনে রুটিন কাজ করছি যা জনগন এখন থেকে স্বচক্ষে দেখতে পাবে।
দলিল লেখক সুবীর সাহা জানান, বর্তমানে রেজিষ্টি অফিসের কার্যক্রম ডিজিটালাইজেশন করা হয়েছে, যার সুবিধা সেবাগ্রহীতারা ভোগ করবে। এই ধরনের কার্যক্রমকে স্বাগত জানাই।
দলিল লেখক মো. ওয়াহিদুজ্জামন জানান,বর্তমান সাব রেজিষ্টার অফিস সংস্কার করে সুন্দর কাজের পরিবেশ তৈরি করেছে। সিসি টিভি মনিটর জনসম্মুখে এনে নিজের সচ্ছতার প্রমাণ দিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]