সোমবার থেকে নরসিংদীতে ৩ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান শুরু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৭:২২
সোমবার থেকে নরসিংদীতে ৩ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান শুরু
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর ৬ উপজেলার সোমবার (২০ এপ্রিল) থেকে ১৭৩৬ টি কেন্দ্রে ৩ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সের শিশুদের এ টিকা দেয়া হবে।


রবিবার (১৯ এপ্রিল) নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে “ ইমার্জেন্সী হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬” বিষয়ক এক প্রেস কনফারেন্সে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর এ তথ্য জানান।


এসময় নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা, ও ডা. জাফরিন তৃষা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাবেক সভাপতি নিবারণ রায়, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সহ-সভাপতি হলধর দাস ও কাজী আনোয়ার কামালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর বলেন, ইউরোপ আমেরিকার চাইতে আমাদের দেশে হাম-রুবেলার প্রকোপ কম। আমরা আরো কমিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা নরসিংদীতে দ্রুত হাম আইসোলেশন চালু করতে যাচ্ছি। হাম এর প্রকোপ নিয়ন্ত্রণে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


ডা. মো. আবু কাউছার সুমন বলেন, হাসপাতালে ভর্তিযোগ্য কোন শিশু রোগীকে কেন্দ্র থেকে হাম-রুবেলা টিকা দেয়া হবেনা। এ ধরণের শিশুকে সরাসরি হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়া, আক্রান্ত শিশুদের মধ্যে ১ বছরের কম বয়সীদের মধ্যে হাম-রুবেলা রোগের প্রকোপ বেশী দেখা দেয়ায় সরকার দ্রুত টিকা দেয়ার ব্যবস্থা নিয়েছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com