
রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে মো. শামীম মৃধা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শামীম ওই গ্রামের হেলাল মৃধার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে যুবক নিজ বাড়ির পাশে দিয়ে হাটছিলেন। এ সময় তার পায়ে একটি সাপ কামড় দেয়। শামীম দ্রুত বাড়ি ফিরে তার বাবা-মাকে জানালে স্থানীয় এক সাপুড়ের (ওঝা) কাছে নিয়ে যায়। সেখানে শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান বলেন, বিষাক্ত সাপের কামড়েই এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সঠিক সময়ে এমন রোগী হসপিটালে আসলে বাচানো সম্ভব।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]