নরসিংদী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২১:২৪
নরসিংদী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৮ এপ্রিল০ নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি। সাধারণ সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়।


সভায় নরসিংদীর ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়ন এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সাধারণ সভায় উপস্থিত ছিলেন, বর্তমান কার্যকরী পরিষদের পরিচালক নাজমুল হক, নাসির উদ্দিন, সারোয়ার হোসেন সহ নরসিংদী চেম্বার্স অব কমার্স-এর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com