নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২২:৪৮
নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। গোপন তথ্যের ভিত্তিতে মূলপাড়ার ‘নূর নাবিলা সাইজিং মিল’-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এই ডিজেল উদ্ধার করা হয়।


উদ্ধার ৯ হাজার লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়। পরে স্থানীয় ‘এমএমকে সিএনজি ফিলিং স্টেশন’-এ সরকার নির্ধারিত মূল্যে সেই তেল বিক্রয় করা হয়। বিক্রয়লব্ধ ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com