জ্বালানি তেল নিতে আসা ১১ মোটরসাইকেল চালককে জরিমানা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২১:৪৬
জ্বালানি তেল নিতে আসা ১১ মোটরসাইকেল চালককে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেল নিতে আসা ১১ জন মোটরসাইকেল চালককে পাঁচ শত টাকা করে মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭ টা ৪৫ মিনিট থেকে ১২ টা ১৫ মিনিট প্রযন্ত বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন।


অভিযান সূত্রে জানা যায়, প্রথমে হালনাগাদ কাগজপত্র বিহীন যানবাহনসমূহকে জ্বালানি তেল গ্রহণ থেকে বারিত করা হয়।এসময় লাইনের সিরিয়াল ভঙ্গের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ১১ জন মোটরসাইকেল চালককে ৫ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।


অভিযানে কাগজপত্র যাচাই-বাছাই সার্বিক সহযোগিতা করেন রাজবাড়ী বিআরটিএর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত।আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন,বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বাধীন পুলিশ টিম।


সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন জানান, পাম্পে জ্বালানি তেল দেওয়া শুরুর সংবাদে শতশত মোটরসাইকেলের দীর্ঘ সিরিয়াল হয়।যাতে সবাই সিরিয়াল অনুযায়ী তেল নিতে পারে, সেই লক্ষ্যে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। সেই সাথে কেউ যাতে প্রভাব খাটিয়ে সিরিয়াল ওভারটেক করতে না পারে এজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। আজ সকালে অভিযান পরিচালনার সময় ১১ জন মোটরসাইকেল চালককে সিরিয়াল ওভারটেকের দায়ে ৫শ টাকা করে জরিমানা করা হয়।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com