ধামরাইয়ে বন্ধ করা হলো অবৈধ সীসা কারখানা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৪:০৪
ধামরাইয়ে বন্ধ করা হলো অবৈধ সীসা কারখানা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি কারখানাকে জরিমানা ও বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে গাছ রোপণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ও গাঙ্গুটিয়া ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মোট তিনটি সীসা কারখানায় তল্লাশি চালানো হয়। এর মধ্যে ভাড়ারিয়া এলাকার দুটি কারখানায় কোনো কার্যক্রম চলমান পাওয়া যায়নি। তবে গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় একটি কারখানায় সীসা প্রক্রিয়াজাতকরণের কাজ চলতে দেখা যায়।


পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, সীসা প্রক্রিয়াজাতকরণের সময় নির্গত বিষাক্ত গ্যাস পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিশেষ করে শিশুদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়ে। প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com