
বর্জ্য নিষ্কাশনে নরসিংদী পৌরসভায় যুক্ত হলো ড্রাম ট্রাক।কঠিন বর্জ্য নিষ্কাশনের জন্য সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে শহরগুলোতে ১০টি করে ড্রাম ট্রাক বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় ৫টি ড্রাম ট্রাক সরবরাহ করেছে নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শিউলি রহমান তিন্নি’র নিকট এসব ড্রাম ট্রাকগুলো হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর প্রধান নির্বাহী প্রকৌশলী রেজওয়ান হোসেন।
ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পে প্রদানকৃত এই ড্রাম ট্রাকগুলো শহরের বর্জ্য নিষ্কাশন ও সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নি।
এসময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদী সদরের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, সহকারী প্রকৌশলী সাজাহান মিয়া, শহর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, সহকারী মোটরযান পরিদর্শক মিনহাজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]