কা‌লিয়াকৈরে মহাসড়কের পাশ থে‌কে কারখানা শ্র‌মিকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২২:৫৯
কা‌লিয়াকৈরে মহাসড়কের পাশ থে‌কে কারখানা শ্র‌মিকের মরদেহ উদ্ধার
গাজীপুর প্র‌তি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে সফিকুল ইসলাম বুলবুল (৫২) নামের ওষুধ কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমি সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের পরিত্যক্ত জায়গা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সফিকুল ইসলাম বগুড়ার নন্দিপুর ভাটগ্রাম এলাকার মৃত নবাব আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় একতা টাওয়ারে নবম তলায় ফ্লাট কিনে স্ত্রী ফরিদা আক্তারকে নিয়ে বসবাস করতেন এবং সফিপুর ইবনে সিনা ফার্মসিটিউক্যাল কারখানায় এবং স্ত্রী করনী নিট কম্পোজিট কারখানায় চাকরি করতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সফিকুল কারখানা ছুটি শেষে বের হয়ে বাসায় যান। এর পর প্রতিদিনের মতো স্ত্রী ফরিদাকে করনী কারখানার গেট থেকে আনতে গিয়ে আর ফিরে আসেননি।


এদিকে, স্বামী সফিকুল না আসায় স্ত্রী কারখানা ছুটি শেষে রাত ১০টার দিকে একাই বাসায় ফিরে এসে দেখেন ঘরে তালা।


খোঁজ নিয়ে জানতে পারেন তিনি স্ত্রীকে আনতে গেছেন। এর পর সফিকুলকে না পেয়ে অনেক খোঁজাখুজি করেন। পরের দিন বৃহস্পতিবার সকালে পথচারীরা মহাসড়কের পাশে পরিত্যক্ত জায়গায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে নিহতের মরদেহ উদ্ধার করে।


এদিকে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি সফিকুলের বলে শনাক্ত করে পরিবারের লোকজন। নিহতের শরীরের উরুতে আঘাতের চিহ্ন রয়েছে।


মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিক্যাল কলেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরন করা হ‌য়ে‌ছে।


বিবার্তা/তু‌হিন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com