আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২০:১১
আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভার ও আশুলিয়া থেকে বিদেশি পিস্তলসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


বুধবার (১৫ এপ্রিল) গভীর রাতে সাভারের হেমায়েতপুরের জোড়পুল ও আশুলিয়ার জামগড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।


আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, গভীর রাতে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির একটি দল ডিউটি করার সময় জোরপুল এলাকায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়। অপরদিকে আশুলিয়ার জামগড়া থেকে শীর্ষ সন্ত্রাসী হিমেল মিরকে গ্রেফতার করেছে র‌্যাব।


একই দিন গভীর রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে দুই সন্ত্রাসীকে দুপুরে সাভার ও আশুলিয়া থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com