সাভারে মাদ্রাসা ছাত্র হত্যায় আরেক শিশু শিক্ষার্থী গ্রেফতার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৩
সাভারে মাদ্রাসা ছাত্র হত্যায় আরেক শিশু শিক্ষার্থী গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভার থানাধীন হেমায়েতপুর যাদুরচড় এলাকায় সাওতুল কুরআন মাদ্রাসার আবাসিক কক্ষে দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় গোলাম রহিম (১৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ইব্রাহিম নামের আরেক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর রাকে তাকে মাদ্রাসার সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার
দিকে গোলাম রহিম ও অপর এক ছাত্রের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় রহিম। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com