পহেলা বৈশাখ ঘিরে গোলাপ গ্রামে ফুল চাষিদের ব্যস্ততা বেড়েছে বহুগুণ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৫:০২
পহেলা বৈশাখ ঘিরে গোলাপ গ্রামে ফুল চাষিদের ব্যস্ততা বেড়েছে বহুগুণ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পহেলা বৈশাখ উপলক্ষে সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রামে ফুল চাষিদের ব্যস্ততা বহুগুণ বেড়ে গেছে। নববর্ষের সাজসজ্জায় গোলাপের ব্যাপক চাহিদার কারণে চাষিরা বাগানের পরিচর্যা ও ফুল সংগ্রহের কাজে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই সময়ে ফুলের ভালো দাম পাওয়ায় চাষিদের মধ্যে লাভের আশা অনেক। যদিও বিভিন্ন সময়ে আবাসন প্রকল্পের কারণে কৃষিজমি কমছে, তবুও বিশেষ দিবসগুলোতে গোলাপ গ্রাম তার ঐতিহ্য ও কর্মব্যস্ততা বজায় রাখে। গোলাপ গ্রামের ফুল স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।


চাষিদের প্রত্যাশা বছরের বিশেষ এই সময়গুলোতে ফুল বিক্রি করে চাষিরা তাদের সারা বছরের বিনিয়োগের বড় অংশ তুলে নেওয়ার চেষ্টা করেন। বর্তমানে পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে প্রতিটি ফুল সাত থেকে আট টাকা পিস বিক্রি হচ্ছে। এদিকে তীব্র খড়া ও রোদের কারণে বেশীর ভাগ ফুল বাগানে ফুলের পাপড়ি ঝড়ে পড়ে যাচ্ছে।


সরেজমিন দেখা যায়, ফুলের বাগান পরিচর্যায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন গোলাপ গ্রামের ফুলচাষিরা। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। প্রতি বছরের মতো এবারও তাই বাড়তি লাভের আশায় হলো বৈশাখকে কেন্দ্র করে ফুল বাগান পরিচর্যা করছেন চাষিরা। রোগবালাইয়ের কারণে ফলন কিছুটা কম হলেও । দাম ভালো পাচ্ছেন তারা। আবহাওয়া ভালো থাকায় ফলন আরও বাড়বে বলে চাষিদের আশা। এরই মধ্যে ফুলের বাগানে ভিড় করছেন দর্শনার্থী ও ঢাকাসহ আশপাশের বাজারের ফুল ব্যবসায়ীরা।


এবার গোলাপ গ্রামে এক’শ দশ হেক্টর জমিতে গোলাপ ফুল চাষ হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com