
কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে যায়। এ সময় চাপা পড়ে আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামে এক যুবককের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]