পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৮:৩৫
পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মো. আজাদ মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল (২১), মৃত মুকুর আলী মণ্ডলের ছেলে মো. আনিচ মণ্ডল (২৫), মো. রাজিম উদ্দিন শেখ এর ছেলে শামীম শেখ (১৯), মিন্টু মণ্ডলের ছেলে মো. মিরাজুল ইসলাম (৩২) ও মো. লুৎফর সরদারের ছেলে শাওন সরদার (২১)।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। এ ছাড়াও ১১ থেকে ১২ জন পালিয়ে যায়। আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com