ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৮:০৫
ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিব ।


শনিবার (১১ এপ্রিল) সুলতানপুর ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।


সুলতানপুর বিজিবি জানায়, ১০ এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী, চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল এবং খারেরা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সমং অভিযানে ১টি মাইক্রোবাসসহ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, বাজি, চিংড়ি মাছের রেনু, জিরা, গরু, বাসমতি চাউল, ফুসকা, কফি, রেডবুল এনার্জি ড্রিংকস, ব্লেজারের কাপড়, একোরিয়াম মাছ এবং মাদক হিসেবে ইস্কাফ সিরাপ ও মদ জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের সর্বমোট নিরুপিত সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৪২০ টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদক ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর মাদক ষ্টোরে জমা করা হবে।


উল্লেখ্য, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com